১৩ জানুয়ারী, ২০২২ ০১:১২ পিএম

অমিক্রন দ্রুত ছড়াচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অমিক্রন দ্রুত ছড়াচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা জিনিস সবাই একটু লক্ষ্য রাখবেন, নতুন আরেকটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে, একসঙ্গে পুরো পরিবার আক্রান্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘সবাই স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলবেন। ইতোমধ্যে আমরা কিছু নির্দেশনা দিয়েছি। সেই নির্দেশনাগুলো সবাই গুরুত্ব দিয়ে মেনে চলবেন।’

সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা টিকা নেননি, দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। স্কুলের ছাত্র-ছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নিলে অন্তত জীবনে বেঁচে থাকা যায়।’

উদ্বোধনী এ অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক