১১ জানুয়ারী, ২০২২ ০৯:১৭ পিএম

রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষার সময়সূচি প্রকাশ

রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষার সময়সূচি প্রকাশ
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি কোর্স জানুয়ারি ২০২০ এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএসএমএমইউ এবং অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর এমডি, এমএস, এমমেড, এমফিল ও ডিপ্লোমা কোর্সের জানুয়ারি ২০২২ সেশনের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। এ পরীক্ষাগুলো আগামী ১ ফ্রেরুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ পরীক্ষাগুলো বিএসএমএমইউর ক্যাম্পাসে অুনষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, বেসিক সায়েন্স ও প্রাকটিক্যাল সায়েন্স অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রার, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত