০২ জানুয়ারী, ২০২২ ০৯:৪২ পিএম

দেশে এলো ফাইজারের আরও প্রায় ২৫ লাখ টিকা

দেশে এলো ফাইজারের আরও প্রায় ২৫ লাখ টিকা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে ফাইজারের আরও ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ রবিবার (২ জানুয়ারী) সকালে যুক্তরাষ্ট্র সরকারের উপহার হিসেবে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাইদুল ইসলাম প্রধান বলেন, আগামী ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্র থে‌কে আরও ৪৬ লাখ ডোজ ফাইজারের টিকার চালান দেশে আসার কথা রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও