২০ ডিসেম্বর, ২০২১ ০৫:২০ পিএম

মৃত্যুর মিছিলে আরও ২ জন, শনাক্ত ২৬০

মৃত্যুর মিছিলে আরও ২ জন, শনাক্ত ২৬০
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫০ জনে। এ সময় আরও ২৬০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

আজ সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৯টি করোনা পরীক্ষাগারে ২০ হাজার ১০৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৯ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১২ লাখ ৮৬ হাজার ২৯টি। পরীক্ষায় আরও ২৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃতদের মধ্যে দুইজনই পুরুষ। তাদের পত্যেকেই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এদিকে এখন পর্যন্ত মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৯৪৫ জন পুরুষ (৬৩ দশমিক ৯৮ ভাগ) ও ১০ হাজার ১০৫ জন নারী (৩৬ দশমিক ০২ ভাগ) রয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ৩০ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের প্রত্যেকেই ষাটোর্ধ্ব । এর মধ্যে ঢাকা বিভাগে একজন এবং রংপুরে একজন রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক