১৯ ডিসেম্বর, ২০২১ ০৩:৩১ পিএম

মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাতে চুক্তি, মন্ত্রিসভায় অনুমোদন

মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাতে চুক্তি, মন্ত্রিসভায় অনুমোদন
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, চুক্তি সম্পাদিত হলে দেশের মেডিকেল প্রফেশনের বেশকিছু ক্যাটাগরির লোক যেতে পারবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ থেকে মালদ্বীপে স্বাস্থ্যকর্মীদের পাঠাতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার (১৯ ডিসেম্বর) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবন থেকে  সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রীদের এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ যাচ্ছেন। এটা মালদ্বীপের সঙ্গে আমাদের কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল (স্বাস্থ্যকর্মী) গ্রহণের জন্য একটা চুক্তি। আমাদের এতোদিন একটা এমওইউ ছিল, সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী যেতেন। এটাকে (এমওইউ) ২০২৪ সাল পর্যন্ত বাড়াতে চায় মালদ্বীপ। এমওইউকে একটি চুক্তির মধ্যে নিয়ে আসতে চায় দেশটি। এমওইউ হলে কোনো বাধ্যবাধকতা থাকে না। কিন্তু এগ্রিমেন্ট (চুক্তি) হলে বাইন্ডিং (বাধ্যবাধকতা) সৃষ্টি হবে।’

তিনি আরও বলেন, কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল, ক্লিনিক্যাল স্পেশালিস্ট, পাবলিক হেলথ স্পেশালিস্ট, ডেন্টাল সার্জন ও নার্সেস অ্যান্ড আদার অক্সিলারি স্টাফ নেবে মালদ্বীপ।

মালদ্বীপে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘চুক্তি সম্পাদিত হলে আমাদের দেশের মেডিকেল প্রফেশনের বেশকিছু ক্যাটাগরির লোক যেতে পারবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

জুলাইয়ে মাথায় গুলিবিদ্ধ যোদ্ধাদের দেখে নিউরোসার্জন হওয়ার স্বপ্ন

প্রথম বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে জাপানে নিউরোর অস্ত্রোপচারে ডা. রাফি

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

জুলাইয়ে মাথায় গুলিবিদ্ধ যোদ্ধাদের দেখে নিউরোসার্জন হওয়ার স্বপ্ন

প্রথম বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে জাপানে নিউরোর অস্ত্রোপচারে ডা. রাফি

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক