১৯ ডিসেম্বর, ২০২১ ০৪:৫৯ পিএম

দেশে অমিক্রন ছড়ালে চিকিৎসক-নার্সদের বেশি প্রয়োজন হবে

দেশে অমিক্রন ছড়ালে চিকিৎসক-নার্সদের বেশি প্রয়োজন হবে
রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) অডিটোরিয়াম হলে কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: দেশে কোনোভাবে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ছড়ালে চিকিৎসক-নার্সদের অনেক বেশি প্রয়োজন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমাদের যারা সম্মুখযোদ্ধা চিকিৎসক-নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী তাদেরকে সুরক্ষিত করতে হবে। যদি আল্লাহ না করুক, অমিক্রন দেশে ছড়ায়, তখন চিকিৎসক-নার্সদের প্রয়োজন অনেক বেশি হবে। কাজেই তাদেরকেও আমাদের সুস্থ রাখতে হবে।’

আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) অডিটোরিয়াম হলে কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘অমিক্রন বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে ছড়িয়ে গেছে। এটি খুবই সংক্রমণ ঘটায়, বিশেষ করে ইউরোপে অনেক মানুষ নতুন এ ধরনে আক্রান্ত হয়েছেন। আমরা আমাদের দেশকে নিরাপদ রাখতে চাই। দেশে সংক্রমণ বৃদ্ধি পেলে মৃত্যুহার বেড়ে যাবে। দেশে ষাটোর্ধ্ধ ব্যক্তিদের বেশি মৃত্যু হয়। দেশে প্রায় ২৮ হাজার লোক মারা গেছেন। তার মধ্যে ৮৫ শতাংশ লোক ষাটোর্ধ্ব। তাদেরকে আমাদের সুরক্ষা দিতে হবে।’ 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক