ফাইজারের ৩ ডোজ টিকায়ও সুরক্ষা মেলেনি অমিক্রন থেকে
মেডিভয়েস ডেস্ক: ফাইজারের তিন ডোজ টিকা নেওয়ার পরও ভারতে এক ব্যক্তি অমিক্রন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মুম্বাই নগর কর্তৃপক্ষের এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বে আতঙ্ক ছড়ানো করোনার নতুন ধরনে আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন।
বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানিয়েছে, গত ৯ নভেম্বর এক ব্যক্তি ভারতীয় বিমানবন্দরে নামার পর করোনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা শনাক্ত হয়। এরপর তার নমুনা জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য ল্যাবে পাঠানো হয়। শুক্রবার (১৭ ডিসেম্বর) তার দেহে অমিক্রন শনাক্ত হয়েছে।
তবে ২৯ বছর বয়সী ওই ব্যক্তির কোনো শারীরিক উপসর্গ না থাকলেও বাড়তি সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএমসি জানিয়েছে, ওই রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে যাওয়া দুইজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।
এ নিয়ে ভারতের বাণিজ্যিক রাজধানীতে অমিক্রন রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫, এর মধ্যে পাঁচজনই বিদেশফেরত।
মুম্বাই কর্তৃপক্ষ বলেছে, এরই মধ্যে অমিক্রন পজিটিভদের ১৩ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এছাড়া যাদের শরীরে করোনার নতুন এই ধরন ধরা পড়েছে, এখন পর্যন্ত তাদের কারোরই গুরুতর কোনো শারীরিক উপসর্গ দেখা যায়নি।
মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৪০ জন অমিক্রন পজিটিভ শনাক্ত হয়েছেন। আর গোটা ভারতে এর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।
অমিক্রনের প্রাদুর্ভাব বাড়তে থাকায় শুক্রবার আবারও স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। করোনার এবারের ঢেউয়ে দেশটির ১৯টি জেলাকে ‘সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ অবস্থায় সবাইকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দিল্লি, মহারাষ্ট্র ছাড়াও ভারতের কর্নাটক, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্র প্রদেশে অমিক্রন শনাক্ত হয়েছে।
-
১১ জানুয়ারী, ২০২২
-
১৮ ডিসেম্বর, ২০২১
-
১৮ ডিসেম্বর, ২০২১
-
০৪ অক্টোবর, ২০২১
-
১০ জুলাই, ২০২১
-
৩০ মে, ২০২১
-
৩০ মে, ২০২১
-
৩০ মে, ২০২১
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’