০৪ অক্টোবর, ২০২১ ০১:১৭ পিএম

ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে

ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে। আজ সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলামের পাঠানো এক তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়।

আজ রাত ১১টা ২০মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের প্রথম চালান এবং আগামীকাল মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজের দ্বিতীয় ও রাত ১১টা ২০ মিনিটে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের তৃতীয় চালান পৌঁছানোর কথা রয়েছে।

বিবরণীতে আরও বলা হয়, আজ ও আগামীকালের তিনটি চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ টিকার চালান গ্রহণ করতে এ সময় উপস্থিত থাকবেন।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে। এর মধ্যে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ, ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং ৩য় দফায় আসে আরও ২৫ লাখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক