৩০ মে, ২০২১ ০৬:৪১ পিএম

আবারও তথ্য গড়মিল, ফাইজারের টিকা আজ নয় আসছে কাল

আবারও তথ্য গড়মিল, ফাইজারের টিকা আজ নয় আসছে কাল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফাইজারের টিকা আসা নিয়ে আবারো সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। এ নিয়ে টানা তিনবার সিদ্ধান্ত পরিবর্তন হলো। দিনভর বিভ্রান্তির পর অবশেষে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম যে চালানটি আজ আসার কথা ছিল তা আগামীকাল সোমবার (৩১ মে) আসবে। 

রোববার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে অনলাইন বুলেটিনে ফাইজারের টিকা আজ (৩০ মে) আসছে না বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন। এর কিছুক্ষণ পরই তিনি জানিয়েছিলেন যথা সময়েই আসছে ফাইজার বায়োএনটেকের টিকা। 

এসময় তিনি জানিয়েছিলেন যে, ফ্লাইট শিডিউল এখনও জানানো হয়নি, তাই এটি পেতে কিছুটা দেরি হতে পারে।

অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘আজ কোভ্যাক্স থেকে ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম চালান আসার কথা ছিল। কিন্তু এখনও আমরা তার ফ্লাইট শিডিউল পাইনি। কোভ্যাক্স থেকে ফাইজারের ভ্যাকসিন আজ বাংলাদেশ পাচ্ছে না। কিছুটা দেরি হতে পারে। ফাইজারের টিকা আসতে অন্তত ১০ থেকে ১২ দিন সময় লেগে যেতে পারে।’

তবে এর কিছু সময় পর তিনি জানান, ফাইজার বায়োএনটেকের টিকা আসছে নির্ধারিত সময়েই। রোববার (৩০ মে) রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসছে। 

পরবর্তিতে এ সিদ্ধান্ত আবারও পরিবর্তন করে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, ডিএইচএল জটিলতায় ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম চালান রাতে আসছে না। এটি আগামীকাল সোমবার (৩১ মে) দেশে পৌঁছাবে।

অর্থাৎ দিনভর টানা তিনবার সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার দেশে পৌঁছাবে ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম চালান।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ‘জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ছয় হাজার কোভিড ভ্যাক্সিন বাংলাদেশে পাঠাবে বলে নিশ্চিত করা হয়েছে। টেলিফোনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।’

তবে গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, ২ জুনের আগেই রবিবার (৩০ মে) এ টিকা আসছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক