রেসিডেন্সি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) মোট চারটি কেন্দ্রে সকাল ১০টায় এক যোগে শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়।
কেন্দ্রগুলো হলো: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস), ইডেন মহিলা কলেজ, বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস ও বুয়েট মূল ক্যাম্পাস।
মোট ৫টি অনুষদ তথা মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেনটিসট্রি অনুষদ এবং শিশু অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়ম অনুযায়ী, আজ রাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। তবে মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত ‘বিশেষ পরিস্থিতিতে’ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর এক মাস পিছিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ডিসেম্বরে। এবার বৈশ্বিক এ মহামারী কিছুটা কমে আসলেও পুরোপুরি নির্মূল হয়নি। এই প্রেক্ষাপটে গতবারের মতো এবারও ডিসেম্বরেই অনুষ্ঠিত হলো রেসিডেন্সি ভর্তি পরীক্ষা।
-
০৬ নভেম্বর, ২০২৪
-
০৬ অক্টোবর, ২০২৪
-
০৫ অক্টোবর, ২০২৪
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
অকস্মাৎ সিদ্ধান্তে হতাশ-ক্ষুব্ধ শিক্ষার্থীরা
রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি: বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরতদের ভাতা বন্ধ
-
০৩ জানুয়ারী, ২০২৪
-
২৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১১ জুলাই, ২০২৩