১৫ ডিসেম্বর, ২০২১ ০৯:১১ পিএম

অমিক্রন রোধে সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অমিক্রন রোধে সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশে অমিক্রনের প্রভাবে করোনার সংক্রমণ আবারও বেড়েছে। তাই আমাদের সতর্ক হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। করোনায় আমাদের অবস্থা ভালো আছে। আমরা স্বাভাবিক জীবনযাপন করছি। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না, করোনার সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি। এই মুহূর্তে দোকানপাট, ব্যবসা সবকিছু খোলা, বিদেশে যাতায়াতও চলছে। তবে আমাদের অসতর্ক হলে হবে না। যুক্তরাজ্যে বর্তমানে আক্রান্তদের অধিকাংশ অমিক্রনের শিকার। এই মুহূর্তে সব অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে এবং টিকা নিতে হবে।’

অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, ‘দেশে এই প্রথমবারের মতো বিএসএমএমইউর নন-রেসিডেন্ট চিকিৎসকদের বৃত্তি দেওয়া হচ্ছে। এজন্য বিএসএমএমইউ ভিসির বিশেষ কৃতিত্ব রয়েছে। এটি একটি ছোট অ্যামাউন্ট, কিন্তু এটি একটি সম্মাননা। আশা করি আপনারা গুরুত্বের সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং দেশের জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করবেন।’

এ সময় অনুষ্ঠানে বিএসএমএমইউ অধিভুক্ত বিভিন্ন ইউনস্টিটিউটের সাত শতাধিক শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর।

এ ছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক