টিকা না নেওয়া কর্মীদের বেতন কাটার ঘোষণা গুগলের
মেডিভয়েস রিপোর্ট: করোনার টিকা না নিলে বা করোনাবিধি না মানলে বেতন কেটে নেওয়া হবে গুগল কর্মীদের। এমনকি তাদের চাকরি থেকেও বহিষ্কার করা হবে। সম্প্রতি কর্মীদের এমনই সতর্কবার্তা দিয়েছে সার্চ মেশিন গুগল।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আমেরিকান সংবাদ মাধ্যম সিএনবিসি এমন তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গুগলের শীর্ষ নেতৃত্ব প্রতিষ্ঠানটির অভ্যন্তরে একটি নথি প্রচার করেছে। এতে বলা হয়েছে, গুগলের কর্মীদের ৩ ডিসেম্বরের মধ্যে তাদের টিকা গ্রহণসংক্রান্ত তথ্য দিতে হবে। যারা এ সময়ের মধ্যে নথি দেখাতে পারেননি তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে সংস্থাটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৮ জানুয়ারির মধ্যে যেসব কর্মী করোনা টিকার নিয়ম অনুসরণ করবেন না, তাদের ৩০ দিনের জন্য ছুটিতে পাঠানো হবে। তারপর ৬ মাসের জন্য বেতনহীন ছুটিতে পাঠানো হবে। এমনকি চাকরিও হারাতে পারেন তারা।
তবে এই বিষয়টি প্রকাশ্যে আসার পর গুগলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা