মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক অনুপ কুমার সাহা আর নেই
মেডিভয়েস রিপোর্ট: বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অনুপ কুমার সাহা আর নেই। আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর সমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অধ্যাপক অনুপ কুমার সাহা ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) ভুগছিলেন।
ঢাকা মেডিকেল কলেজের সাবেক এই কৃতি শিক্ষার্থী মেডিসিনের ওপর এফসিপিএস এবং ইন্টার্নাল মেডিসিনের ওপর এমডি করেন। পরে এফএসিপি (আমেরিকা) হিসেবে সম্মানিত হন।
কর্মজীবনে অধ্যাপক অনুপ কুমার ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান।
তিনি গত বছর থেকে অবসরোত্তর ছুটিতে ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। শোক জানিয়েছে এসএসএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর)।
বরেণ্য এ মেডিসিন বিশেষজ্ঞের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬