০৫ ডিসেম্বর, ২০২১ ০৫:১২ পিএম

৪১তম বিসিএসে অংশ গ্রহণেচ্ছুদের ৪২ এর স্বাস্থ্যপরীক্ষা ৮, ৯ ডিসেম্বর

৪১তম বিসিএসে অংশ গ্রহণেচ্ছুদের ৪২ এর স্বাস্থ্যপরীক্ষা ৮, ৯ ডিসেম্বর
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত নোটিসে এ কথা বলা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ৪১তম বিসিএসে অংশ গ্রহণের লক্ষ্যে ৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। 

রাজধানীর ১০ হাসপাতালের পরিচালকের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ এবং সাময়িকভাবে নির্বাচিত স্বাস্থ্য ক্যাডার ৪০০০ জন পরীক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পাদনের জন্য ইতোমধ্যে ঢাকার ১০টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ বেশকিছু পরীক্ষার্থীর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ৬ ও ৭ ডিসেম্বর নির্ধারিত থাকায় তাহারা ৬ ও ৭ ডিসেম্বর তারিখে স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তন পূর্বক আগামী ৮ অথবা ৯ তারিখে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের জন্য আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে তাহাদের স্বাস্থ্যপরীক্ষা আগামী ৮ অথবা ৯ তারিখে গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

১০ মেডিকেল কলেজ ও হাসপাতাল হলো: 

১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 
২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল 
৩. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), 
৪. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, 
৫. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, 
৬. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, 
৭. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, 
৮. জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, 
৯. ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) ও
১০. হাসপাতাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ৪২তম বিসিএস
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত