৪২তম বিসিএস: নন-ক্যাডারে ১৭ চিকিৎসককে নিয়োগের সুপারিশ
মেডিভয়েস রিপোর্ট: ৪২তম বিসিএস থেকে নন-ক্যাডারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মেডিকেল অফিসার পদে ১৭ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃস্পতিবার (৩ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এ উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্যে থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের নবম গ্রেডের মেডিকেল অফিসারের ১৭টি পদে নিয়োগের জন্য ১৭ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদেরকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ করা হলো।
‘প্রার্থীর আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি এবং আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এই শর্তে প্রার্থীদের অনুকূলে সুপারিশ করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টসের সত্যতা যাচাই এবং সুপারিশের পূর্ববর্তী জীবন-বৃত্তান্ত এজেন্সি কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ প্রদান করা হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
‘পরবর্তীতে যেকোন সময় সাময়িকভাবে সুপারিশকৃত কোন প্রার্থীর যোগ্যতার শর্তের অপূর্ণতা থাকলে দুনীর্তি, জালিয়াতি, অসত্য তথ্য প্রদান বা অন্য কোন ক্ষেত্রে যেমন যাচিত সনদ, প্রত্যয়ন বা কাগজপত্রাদি যথাযথ না থাকলে বা কোন গুরুতর ভুল-ক্রটি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করা হবে। চাকরিতে নিয়োগের পরও বর্ণিত ক্ষেত্রসমূহে কোন অনিয়ম প্রকাশ বা প্রমাণ হলে প্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও প্রার্থীর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে কোন ভুল-ক্রটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে। সুপারিশকৃত প্রার্থীদের নন-ক্যাডার পদে অনলাইন আবেদনপত্রের ডাউনলোডেড কপি আগামী ৬ আগস্ট থেকে ১৪ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে নির্দেশনা অনুসরণ করে [email protected] ই-মেইলে পাঠাতে হবে।
►নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন
-
৩০ নভেম্বর, ২০২৫
-
১৫ ডিসেম্বর, ২০২৪
-
০৪ অগাস্ট, ২০২৩
-
০৩ অগাস্ট, ২০২৩
-
১৪ অগাস্ট, ২০২২
-
১৪ অগাস্ট, ২০২২
-
১৬ জুলাই, ২০২২
-
২৯ মার্চ, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২