০৪ ডিসেম্বর, ২০২১ ০৭:৩১ পিএম
নমুনা পেলে অমিক্রনের জিনোম সিকোয়েন্সিং: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউ ভিসির কার্যালয়ে আয়োজিত এক সভায় একথা বলেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিএসএমএমইউ ভিসির কার্যালয়ে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘অমিক্রন প্রতিরোধে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও সীমান্তবর্তী এলাকায় বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি। অমিক্রনের নমুনা (স্যাম্পল) পেলেই জিনোম সিকোয়েন্সিং শুরু করা হবে।’
তিনি বলেন, ‘করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে বুস্টার ডোজ নিতে হবে কিনা, তা নিয়ে চলমান গবেষণা কার্যক্রম দ্রুত শেষ করা হবে। এরপর বুস্টার ডোজ নিতে হবে কি না সে বিষয়ে জানানো হবে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
রম্যরসে সচেতনতার বার্তা
ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ
এই বিভাগের সর্বাধিক পঠিত