০১ ডিসেম্বর, ২০২১ ১০:১৯ পিএম
বাংলাদেশকে ৮টি অ্যাম্বুলেন্স উপহার কোরিয়ান ইন্টারন্যাশনালের
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসসহ বিভিন্ন সংক্রামক রোগের কোয়ারেন্টাইন সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা হিসেবে বাংলাদেশকে আটটি অত্যাধুনিক হুন্ডাই এইচ-১ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি।
আজ বুধবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য বিভাগের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন।
সূত্রে জানা যায়, কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির পক্ষে মিস্টার ডো ইয়াং অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এ সময় মহামারীকালে গুরুত্বপূর্ণ এ উপহারের জন্য স্বাস্থ্য ডিজি উপহার দানকারী সংস্থা ও কোরিয়ান জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত