০১ ডিসেম্বর, ২০২১ ১০:৫৬ এএম

দুই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অনুমোদন

দুই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অনুমোদন
চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: নতুন দুই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দুই প্রতিষ্ঠান হলো: বেসরকারি নাঙ্গলকোট হাজী বাদশা-আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেসরকারি হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘গত ৮ নভেম্বর ২০২১ তারিখে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ, আইএইচটি ও ম্যাটস প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি নবায়ন ও কোর্স অনুমোদন ইত্যাদি সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ‘দি বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স-১৯৮৩ ও বোর্ড রেগুলেশন-১৯৮৫ এর বিধি-বিধান অনুসরণ করার শর্তে কুমিল্লার বেসরকারি নাঙ্গলকোট হাজী বাদশা-আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকার বেসরকারি হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাথমিক অনুমোদন প্রদান করা হলো।’

বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালকের কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক