১৭ নভেম্বর, ২০২১ ০৭:১৫ পিএম

বিএসএমএমইউর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ৩ ডিসেম্বর

বিএসএমএমইউর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ৩ ডিসেম্বর
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএসএমএমইউ ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) এর মাধ্যমে যে সকল প্রার্থী সিনিয়র স্টাফ নার্স পদে অনলাইনে আবেদন করেছেন, তাদের নিয়োগ পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় আবেদনকারীদের সংরক্ষিত নিজ নিজ ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এত আরও বলা হয়, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রগুলোর কক্ষভিত্তিক আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) প্রকাশ করা হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক