প্রধানমন্ত্রীকে বিএসএমএমইউর ভিসির অভিনন্দন
মেডিভয়েস রিপোর্ট: ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড ২০২১’ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সোমবার (১৫ নভেম্বর) বিকেলে দেওয়া এক বিবৃতিতে এই অভিনন্দন জানান তিনি।
অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, ‘বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্য প্রযুক্তির অলিম্পিক খ্যাত ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড’ পুরস্কার লাভ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সম্মানিত করেছেন। এটা সমগ্র দেশবাসীর জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সততার কারণেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। নারীর ক্ষমতায়ন ও কন্যা শিশুর শিক্ষার কার্যক্রমে বাংলাদেশ বিশ্ব দরবারে বিস্ময়কর সাফল্য দেখিয়েছেন। পদ্মা সেতুর সফল বাস্তবায়ন, মেট্রোলরেলসহ বাংলাদেশে বিভিন্ন মেঘাপ্রকল্পসমূহ বাস্তবায়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং মানুষের ভাগ্যের অভাবনীয় উন্নতি হয়েছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উন্নয়ন ও অগ্রতিতে বাংলাদেশ বিশ্বের বুকে উদাহারণ সৃষ্টি করেছে। বর্তমানে অনেক বিশ্ব নেতারাই বাংলাদেশের কাছ থেকে অনেককিছু অনুসরণ করছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সমালোচকদের মুখে ছাই দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তথা উন্নত, সমৃদ্ধ, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ অবশ্যই বাস্তবায়ন হবে।’