সুস্থ হয়ে চিকিৎসককে ক্রিকেটার রিজওয়ানের জার্সি উপহার
মেডিভয়েস ডেস্ক: সুস্থ হয়ে ভারতীয় চিকিৎসক সাহির সাইনালবদিনকে জার্সি উপহার দিয়েছেন পাকিস্তানের ওপেনার মুহাম্মদ রিজওয়ান। বুকে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় রিজওয়ানকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে নামার আগে দুই রাত হাসপাতালে কাটিয়েছিলেন তিনি।
শনিবার (১৩ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
ডা. সাহির বলেন, ‘একজন ক্রিকেটার হওয়ায় অন্যদের থেকে শারীরিক ক্ষমতা বেশি রিজওয়ানের। সেই ক্ষমতা ও সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাকে দ্রুত সুস্থ করে তুলেছে।’
রিজওয়ানের খেলার ইচ্ছা ও মানসিকতার প্রশংসা করে সাহির বলেন, ‘রিজওয়ান হাসপাতালের বিছানায় শুয়ে খালি বলতেন, আমি খেলব। আমাকে দলের সঙ্গে থাকতে হবে।’
যে সময়ের মধ্যে রিজওয়ান সুস্থ হয়ে উঠেছেন, তা দেখে অবাক হন সাহির। তিনি বলেন, ‘দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার অদম্য আগ্রহ ছিল রিজওয়ানের। তিনি দৃঢ় এবং আত্মবিশ্বাসী ছিলেন। যে সময়ের মধ্যে রিজওয়ান সুস্থ হয়ে ওঠেন তা আমাদের অবাক করেছে।’
বেশ কিছু দিন ধরে কাশি ও বুকে ব্যথা হচ্ছিল রিজওয়ানের। ওই অবস্থাতেই খেলছিলেন তিনি। সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সাহির বলেন, ‘হাসপাতালে ভর্তি করার সময় রিজওয়ানের বুকে ব্যথা খুব বেশি হচ্ছিল। আমরা সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করি। ওর সংক্রমণ মারাত্মক ছিল। এ ধরনের সংক্রমণ থেকে কোনও রোগীর সুস্থ হতে অন্তত পাঁচ থেকে সাত দিন সময় লাগে।’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন