১০ নভেম্বর, ২০২১ ১১:২২ এএম

বাংলাদেশকে ৪৮ লাখ করোনার টিকা দিচ্ছে সৌদি ও পোল্যান্ড

বাংলাদেশকে ৪৮ লাখ করোনার টিকা দিচ্ছে সৌদি ও পোল্যান্ড
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে প্রায় ৪৮ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে সৌদি আরব ও পোল্যান্ড।

আজ বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পোল্যান্ডের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে আগামী দুই-তিন দিনের মধ্যে সৌদির টিকার চালান বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি আমরা।

তিনি বলেন, পোল্যান্ড বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। পোল্যান্ডের এসব টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল থেকে দেওয়া হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক