এফসিপিএস সার্জারি ২য় পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন শুরু ৬ নভেম্বর
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে এফসিপিএস (সার্জারি) ২য় পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্স শুরু হবে আগামী ৬ নভেম্বর, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
আজ সোমবার (২৫ অক্টোবর) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ওরিয়েন্টেশন কোর্সটি অনলাইনের পাশাপাশি সশরীরে অনুষ্ঠিত হবে। অচিরেই এর শিডিউল অংশগ্রহণকারীদের ই-মেইলে পাঠানো হবে।
কোর্সে অংশগ্রহণের জন্য ‘সচিব, বিসিপিএস’র অনুকূলে তিন হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার নির্দেশনা দিয়ে এতে বলা হয়েছে, উল্লেখিত ব্যাংকে বা কলেজের হিসাব শাখায় নগদ টাকা দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।
এতে আরও বলা হয়েছে, এ টাকা জমা দিয়ে ব্যাংক রশিদসহ আগামী মাসের তিন নভেম্বর বেলা তিনটার মধ্যে কলেজের হিসাব শাখায় রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।
‘আগে আসলে আগে রেজিস্ট্রেশন’ ভিত্তিতে কোর্সে রেজিস্ট্রেশন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
-
০৪ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
-
০২ জুন, ২০২৬