২৬ অক্টোবর, ২০২১ ১২:১২ পিএম

আট নার্সিং কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি

আট নার্সিং কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আট নার্সিং কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আট নার্সিং কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আদেশে বর্ণিত সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্সদের বর্তমান কর্মস্থল থেকে তাঁদের নামের পাশে বর্ণিত হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্সের শূন্য পদে বদলি/পদায়ন করা হলো। 

বদলি হওয়া নার্সরা হলেন, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জুঁই সম্পা রোজারিও, ঢাকা মেডিকেল কলেজের ছাবিনা ইয়াসমিন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের জোবায়েদা আক্তার, রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রুবিনা খাতুন, কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মোছা. শান্তনা বেগম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইতি খাতুন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মোহসিনা আক্তার ডালিয়া এবং নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মোসা. শরিফা পারভীন। 

আদেশে আরও বলা হয়, ‘এ আদেশ জারির পরিপ্রেক্ষিতে বদলি আদেশাধীন স্মারকের আদেশটি বাতিল বলে গণ্য হবে। বদলি হওয়া সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্সদের আগের ছাড়পত্র অনুযায়ী বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন এবং ছাড়পত্রের তারিখ থেকে যোগদানের পূর্বের দিনগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, সিভিল সার্জন, সেবা তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক