১০ অক্টোবর, ২০২১ ১২:৪৩ পিএম
বিএসএমএমইউর ডিপ্লোমা কোর্সের পরীক্ষার সময়সূচি পরিবর্তন
ফাইল ছবি।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডিপ্লোমা জুলাই ২০২১ সেশনের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।
রোববার (১০ অক্টোবর) বিএসএমএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘আগামী ২০ অক্টোবর ২০২১ তারিখে পবিত্র ইদ-ই মিলাদুন্নবী হওয়ায় ডিপ্লোমা জুলাই ২০২১ সেশনের সকল অপস, ক্লিনিক্যাল ও ওরাল পরীক্ষা ২০ অক্টোবরের পরিবর্তে ১৯ অক্টোবর ২০২১ তারিখ অথবা স্ব-স্ব বিভাগের সিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
আদেশের অনুলিপি বিএসএমএমইউর সকল বিভাগের ডিন, চেয়ারম্যান, সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
এই বিভাগের সর্বাধিক পঠিত