১০ অক্টোবর, ২০২১ ১২:৪৩ পিএম

বিএসএমএমইউর ডিপ্লোমা কোর্সের পরীক্ষার সময়সূচি পরিবর্তন

বিএসএমএমইউর ডিপ্লোমা কোর্সের পরীক্ষার সময়সূচি পরিবর্তন
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডিপ্লোমা জুলাই ২০২১ সেশনের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।

রোববার (১০ অক্টোবর) বিএসএমএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘আগামী ২০ অক্টোবর ২০২১ তারিখে পবিত্র ইদ-ই মিলাদুন্নবী হওয়ায় ডিপ্লোমা জুলাই ২০২১ সেশনের সকল অপস, ক্লিনিক্যাল ও ওরাল পরীক্ষা ২০ অক্টোবরের পরিবর্তে ১৯ অক্টোবর ২০২১ তারিখ অথবা স্ব-স্ব বিভাগের সিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

আদেশের অনুলিপি বিএসএমএমইউর সকল বিভাগের ডিন, চেয়ারম্যান, সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক