০৩ অক্টোবর, ২০২১ ১০:৩৩ এএম

ডা. সুব্রত’র ওপর হামলা: ৩৯তম ক্যাডার পরিবারের নিন্দা ও প্রতিবাদ

ডা. সুব্রত’র ওপর হামলা: ৩৯তম ক্যাডার পরিবারের নিন্দা ও প্রতিবাদ
গুরুতর আহত ডা. সুব্রত সাহা।

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুব্রত সাহার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৩৯তম বিসিএস ক্যাডার পরিবার। শনিবার (২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একজন চিকিৎসক ও সরকারি কর্মকর্তা যিনি কোভিড-১৯ সংক্রমণের এই ক্রান্তিকালে নিজের জীবনের মায়া ত্যাগ করে জনগণের পাশে দাঁড়িয়েছেন, তাঁর ওপর বর্বরোচিত হামলা জাতির সামনে এক অশনিসংকেত। এই হামলা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তাহীনতার চিত্রটি আবারও সামনে তুলে ধরেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনার সন্তানসম ৩৯তম বিসিএসের ক্যাডারবৃন্দের আকুল আবেদন, ডা. সুব্রত সাহার উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হোক।’

‘ডা. সুব্রত সাহার উপর এহেন নৃশংস ও ন্যাক্কারজনক হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে, ৩৯৯তম বিসিএস ক্যাডার পরিবার। হামলাকারীদের দ্রুত বিচারের পাশাপাশি কর্মস্থলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে কাশিয়ানি থানা পুলিশ। এর আগে গত ৩০ সেপ্টেম্বর নিজ চেম্বার থেকে হাসপাতালে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে মাইক্রোবাস যোগে কতিপয় সন্ত্রাসী অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ডা. সুব্রত সাহার পৈশাচিক হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে মৃতপ্রায় অবস্থায় রাস্তায় ফেলে যায় সন্ত্রাসীরা।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এবং সেখানে জরুরি অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি লালমাটিয়ার আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সূত্রে জানা গেছে, স্থানীয় ডায়াগোনস্টিক সেন্টারের দালালদের সঙ্গে বেশ কিছু দিন ধরেই ডা. সুব্রত সাহার বিরোধ চলছিল। এ কারণেই তাঁর ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডা. সুব্রতর বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। নিজ জেলার কাসিয়ানি উপজেলায় কর্মরত আছেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক