বিএসএমএমইউর পালমোনোলজির ফেজ-‘বি’র পরীক্ষা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর রেসিডেন্সি প্রোগ্রাম জুলাই ২০২১ সেশনের এমডি ফেইজ বি পালমোনোলজি’র পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউ এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর রেসিডেন্সি প্রোগ্রাম জুলাই-২০২১ সেশনের এমডি ফেইজ-‘বি’ পালমোনোলজি বিষয়ের গত ২ তারিখ থেকে আগামী ৬ অক্টোবর ২০২১ তারিখের অনুষ্ঠিতব্য ক্লিনিক্যাল ও ওরাল পরীক্ষা অনিবার্য কারণবশতঃ কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্থগিত করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ডিন, চেয়ারম্যান, কোর্স ডাইরেক্টর ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।