০৩ অক্টোবর, ২০২১ ০৯:৫২ এএম
আরব আমিরাতে বিমান বিধ্বস্ত, চিকিৎসক ও নার্সসহ নিহত ৪
ছবি: সংগৃহীত
মেডিভয়েস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হয়ে চিকিৎসক ও নার্সসহ মোট চারজন নিহত হয়েছেন।
শনিবার (২ অক্টোবর) মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স এবং বাকি দু’জন বিমানের পাইলট।
নিহতরা হলেন: পাইলট খামিস সায়িদ আল হলি, পাইলট নাসের মোহাম্মদ আল রশিদ, বেসামরিক চিকিৎসক ডা. শহীদ ফারুক গোলাম এবং নার্স জোয়েল কিয়ি সাকারা মিনতো।
সংযুক্ত আরব আমিরাতের পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। তবে ঘটনাস্থল ও বিমান বিধ্বস্তের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
খালিজ টাইমস জানিয়েছে, এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ ও নিহতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেছে পুলিশ সদরদপ্তর।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত