ডা. সুব্রত’র ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি বিডিএফের
মেডিভয়েস রিপোর্ট: কাসিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুব্রত সাহার ওপর হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস' ফাউন্ডেশন (বিডিএফ)। আজ শুক্রবার (১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনটি।
বিডিএফ প্রতিষ্ঠাতা ডা. নিরুপম দাশ এবং গভর্নিং বডির সদস্য ডা. মো. শাহেদ রফি পাভেল ও ডা. তাজিন আফরোজ শাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে দুর্বৃত্তদের পৈশাচিক হামলার ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ।
এতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, গত ৩০/০৯/২০২১ ইং তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ৩৯তম বিসিএসের (স্বাস্থ্য) কর্মকর্তা ডা. সুব্রত সাহা চেম্বার থেকে আবাসস্থলে ফেরার পথে কতিপয় স্থানীয় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে (কোপে) মারাত্মকভাবে আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়। বাংলাদেশ ডক্টরস' ফাউন্ডেশন উক্ত নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছে।’
প্রসঙ্গত, সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ডা. সুব্রত সাহা বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন।
স্থানীয় একটি হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
একই দিন রাতে সেখানে ভর্তি এ চিকিৎসকের বাম হাতের দুইটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে বলে আজ শুক্রবার (১ অক্টোবর) হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ছাড়া সুব্রত সাহার পায়েও জখম রয়েছে।
সূত্রে জানা গেছে, স্থানীয় ডায়াগোনস্টিক সেন্টারের দালালদের সঙ্গে বেশ কিছু দিন ধরেই ডা. সুব্রত সাহার বিরোধ চলছিল। এ কারণেই তাঁর ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডা. সুব্রতর বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬