৩০ সেপ্টেম্বর, ২০২১ ০৬:০৭ পিএম

১৭ অক্টোবর খুলছে রাবির হল, ক্লাস শুরু ২০ অক্টোবর

১৭ অক্টোবর খুলছে রাবির হল, ক্লাস শুরু ২০ অক্টোবর

মেডিভয়েস রিপোর্ট: করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পার আগামী ১৭ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)সকল হল খুলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে আগামী ২০ আক্টোবর থেকে রাবির সকল ক্লাস চালু করার ঘোষাণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন সিনেট ভবনে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এতে বিভিন্ন বিভাগের প্রধান এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলগুলোতে উঠতে পারবে। এরপর সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর থেকে সশরীরে পাঠদান শুরু করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছরের ২৬ মার্চ থেকে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে দফায় দফায় ছটির মেয়াদ বৃদ্ধি করা হয়। সর্বশেষ ১২ সেপ্টেম্বর স্কল কলেজ খুলে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত আসেনি।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক