৩০ সেপ্টেম্বর, ২০২১ ০৫:৪৪ পিএম

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতি রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপন

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতি রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মুখযোদ্ধা চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। একইসঙ্গে করোনাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভূমিকার প্রশংসা করেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

বুধবার (২৯ সেপ্টম্বর) বঙ্গভবনে বিএসএমএমইউ ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে এ তথ্য জানিয়েছেন।

প্রতিনিধি দল সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি করোনাকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বিএসএমএমইউর চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। একইসঙ্গে করোনা রোগীদের চিকিৎসার জন্য অন্য রোগের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী  বিশেষ করে দেশের রোগীরা চিকিৎসার জন্য যেনো দেশের বাইরে না যায়, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

এছাড়াও তিনি রাষ্ট্রাপতিকে করোনা মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড, নন-কোভিড রোগীদের চিকিৎসাসেবামূলক কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের জন্য আবাসিক ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ ও তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থাসহ নানা কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর এগিয়ে নিতে মূল্যাবান পরামর্শ প্রদান করেন।

সক্ষাতকালে বিএসএমএমইউ ভিসি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান, বিএসএমএমইউ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও পরিচালক (হাসপাতাল) ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক