২৯ সেপ্টেম্বর, ২০২১ ০৭:৩৮ পিএম

এ বছরেই দেশের ৫০ ভাগ মানুষ টিকার আওতায় আসবে: স্বাস্থ্য সচিব

এ বছরেই দেশের ৫০ ভাগ মানুষ টিকার আওতায় আসবে: স্বাস্থ্য সচিব
ছবি: সংগৃহীত

মেডিভয়েন রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে এ বছরের মধ্যেই দেশের শতকরা ৫০ ভাগ মানুষ টিকার আওতায় আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের এক অনলাইন সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য সেবা সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার জন্মদিনে আমরা ৭৫ লাখ মানুষকে টিকা দিয়েছি। এটা আমাদের জন্য বিশাল কৃতিত্বের বিষয়। আমাদের টিকা কার্যক্রমকে এভাবেই চালিয়ে নিয়ে যাবো। এ বছরের মধ্যে প্রায় ২০ কোটি ডোজ টিকা দেশে পৌঁছে যাবে। যেগুলো আমরা প্রায় ১০ কোটি মানুষকে দিতে পারবো। আগামী ডিসেম্বর মাসের মধ্যে শতকরা ৫০ ভাগ মানুষকে টিকা দেওয়া হবে।’ 

দেশে হৃদরোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশে আশঙ্খাজনকহারে হৃদরোগীর রোগী বাড়ছে। শুধু যে শহরের আর ধনী লোকদের এই রোগ হচ্ছে তা নয়, গ্রামের গরীব লোকরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। এর কারণ আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাবাস এবং বাজে নেশা।’

তিনি আরও বলেন, ‘হার্টের অসুখের অন্যতম কারণ ধুমপান। এই ধুমপানের পক্ষে বলার মতো কোনো কারণ নেই। তবুও এই অকাজের জিনিসটা যেন কেন মানুষ খায়, আমি জানি না। ক্ষতিকারক জিনিসের প্রতি যেন মানুষের আগ্রহ বেশি। মাদকাসক্তিতে কেন যে আমাদের ছেলেরা জড়ায়, কি কারণে যে এটার প্রতি তাদের এতো আগ্রহ, এর পক্ষে যদি কোনও একটা কারণ বলতে পারতো তাহলে আমরা বিবেচনা করে দেখতাম। শিক্ষক, চিকিৎসকরা যেখানে এর বিরুদ্ধে বলছে, আর ছেলেরা এটাতে ঝাঁপিয়ে পড়ছে।’

‘আমরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন ধুমপান যারা করে, তাদেরকে খুবই আনস্মার্ট এবং বাজে ভাবতাম। না করলেই বরং স্মার্ট মনে করতাম। কিন্তু এখন মনে হচ্ছে ঠিক উল্টোটা প্রতিষ্টিত হয়ে গেছে’, যোগ করেন লোকমান হোসেন মিয়া।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক (অব) আব্দুল মালিকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, লাইন ডিরেক্টর (এনসিডিসি) অধ্যাপক ডা. রোবেদ আমিন প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক