চার চিকিৎসককে বদলি
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত চার চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
বদলি হওয়া চিকিৎসকরা হলেন, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিথী দাস, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মশিউর রহমান, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাপস কুমার দাস ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনজুমান আরা বেগম।
এতে আরও বলা হয়েছে, ‘বদলিকৃত কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন। একই সঙ্গে যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের এমআইএস পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
০৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০৪ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
-
২২ মে, ২০২৪