২৩ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১১ পিএম
রেসিডেন্সি কোর্সের মেয়াদ হতে পারে তিন বছর

চিকিৎসকদের উচ্চশিক্ষা-প্রেষণ নীতিমালা নিয়ে সভা ৬ অক্টোবর

চিকিৎসকদের উচ্চশিক্ষা-প্রেষণ নীতিমালা নিয়ে সভা ৬ অক্টোবর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের উচ্চশিক্ষা এবং এ লক্ষ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২১ (সংশোধিত) সংশোধনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর (বুধবার)। ওই দিন সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক নোটিসে এ কথা জানানো হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, ‘দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২১ (সংশোধিত) সংশোধনের লক্ষ্যে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মহোদয়ের সভাপতিত্বে আগামী ০৬/১০/২০২১ তারিখ বুধবার বেলা ১১.০০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৩৩২, ভবন নং-০৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) একটি সভা অনুষ্ঠিত হবে।'

সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য এবং নিম্নোক্ত আলোচ্য বিষয়সমূহের প্রযোজ্য অংশের উপর লিখিত মতামত ০৪/১০/২০২১ তারিখের মধ্যে ই-মেইলে ([email protected]) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

সভার আলোচ্য বিষয় 

ক. পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য প্রেষণ মঞ্জুর সংক্রান্ত বিধান;

খ. এমডি/এমএস রেসিডেন্সি কোর্সের মেয়াদ ০৫ বছরের পরিবর্তে ০৩ বছর করণ;

গ. স্বেচ্ছায় কোর্স ত্যাগের পাশাপাশি কোর্স আউটের বিধান অন্তর্ভুক্তকরণ [প্রেষণ নীতিমালার অনুচ্ছেদ ৪(ঘ)];

ঘ. সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের তালিকা সংশোধন (প্রেষণ নীতিমালার পরিশিষ্ট-‘ঙ');

ঙ. সাব-স্পেশালিটি ডিগ্রির মঞ্জুরকৃত প্রেষণ মেয়াদের সাথে পরীক্ষার জন্য অতিরিক্ত ০২ (দুই) মাস অন্তর্ভুক্তকরণ [প্রেষণ নীতিমালার অনুচ্ছেদ ৮(ক)]; 

চ. প্রিভেনটিভ ও স্যোশাল মেডিসিন অনুষদের অন্তর্ভুক্ত ‘এমএসসি ইন ফিল্ড এপিডেমিওলজি’ বিষয়টির নাম পরিবর্তন করে ‘এমএসসি ইন এপ্লাইড এপিডেমিওলজি' নামকরণ (প্রেষণ নীতিমালার পরিশিষ্ট-‘ক’);

ছ. ‘রেডিওলজি এন্ড ইমেজিং' এর পাশাপাশি মেডিকেল রেডিও ডায়াগোনসিস' নাম প্রেষণ নীতিমালার পরিশিষ্ট-‘ক’ তে অন্তর্ভুক্তকরণ;

জ. ৩৯তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়নকৃত চিকিৎসকদের উপজেলা পর্যায়ে চাকরিকাল বিবেচনা;

ঝ. সরকারি চিকিৎসক সরকারি চাকরির পূর্বে বেসরকারি শিক্ষার্থী হিসেবে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কোর্সের আংশিক সম্পন্ন করে থাকলে তার কোর্সের অবশিষ্ট অংশ একই বেসরকারি প্রতিষ্ঠানে সম্পন্ন করার জন্য প্রেষণ [প্রেষণ নীতিমালার অনুচ্ছেদ ৮(ট)];

ঞ. নিপোর্ট ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসকদের প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে তাদের বেতন-ভাতা প্রাপ্তিতে জটিলতার বিষয়ে আলোচনা [প্রেষণ নীতিমালার অনুচ্ছেন ৬(খ)];

ট. প্রেষণ সেবা সহজীকরণের লক্ষ্যে অনলাইনে প্রেষণ আবেদন গ্রহণ ও মঞ্জুর। এবং 

ঠ. অন্যান্য প্রস্তাব (যদি থাকে)। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রেষণ নীতিমালা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত