চিকিৎসকদের প্রেষণ নীতিমালায় সংশোধন
মেডিভয়েস রিপোর্ট: দেশের অভ্যন্তরে স্নাতকোত্তরে অধ্যয়রত সরকারি চিকিৎসকদের প্রেষণ নীতিমালা সংশোধন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২২ এর অনুচ্ছেদ ৮ (ঢ) (২) সংশোধন করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে যোগদানের পূর্বে কোনো চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানে কোনো স্নাতকোত্তর কোর্সের জন্য নির্বাচিত হয় কিংবা কোর্সের অংশ বিশেষ সম্পন্ন করে থাকে সরকারি চাকরিতে যোগদানের পর তিনি উক্ত বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়ন অব্যাহত রাখতে চাইলে তাকে সেই প্রতিষ্ঠানেই অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। তবে তিনি কোনো সরকারি প্রতিষ্ঠানে মাইগ্রেশন করতে ইচ্ছুক হলে সেই সরকারি প্রতিষ্ঠানে তাকে মাইগ্রেশনের সুযোগ রয়েছে মর্মে সংশ্লিষ্ট বিষয়ে বিভাগীয় প্রধানের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নের ভিত্তিতে তাকে মাইগ্রেশনের সুযোগ প্রদান করা হবে। সেইসঙ্গে উক্ত বিষয়ে এ বিভাগের গত ১০ মার্চ ২০২২ তারিখের ১৬১ সংখ্যক প্রজ্ঞাপন বাতিল করা হলো।
-
২১ এপ্রিল, ২০২৬
-
০৭ জানুয়ারী, ২০২৬
-
০১ জানুয়ারী, ২০২৬
-
০৭ মার্চ, ২০২৫
-
০৮ জানুয়ারী, ২০২৫
-
০৭ নভেম্বর, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৪