০২ সেপ্টেম্বর, ২০২১ ০৪:০৫ পিএম
দেশে পৌঁছেছে ২৬টি অতি নিম্ন তাপমাত্রার ফ্রিজার
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: দেশে এসে পৌঁছেছে ইউনিসেফ এবং কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া ২৩টি অতি নিম্ন তাপমাত্রার ফ্রিজার। ফ্রিজারগুলোতে প্রায় ৯০ লাখ কোভিড-১৯ টিকা সংরক্ষণ করা যাবে।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেইজের এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মোকাবেলার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে, দেশের প্রতিটি প্রান্তে সামনের সারির কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের কাছে টিকা পৌঁছে দিতে এই অবদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
শিগগিরই এ ফ্রিজারগুলো রাজধানীর মহাখালীর ইপিআই (সম্প্রসারিত টিকাদান) ভবনে স্থাপন করা হবে বলে জানা গেছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত