০২ সেপ্টেম্বর, ২০২১ ০২:৫০ পিএম

করোনার পরবর্তী জটিলতায় নবীন চিকিৎসকের মৃত্যু

করোনার পরবর্তী জটিলতায় নবীন চিকিৎসকের মৃত্যু
ডা. মাহফুজা জাকিয়া সিমকি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনার পরবর্তী জটিলতায় মৃত্যুবরণ করেছেন সিটি ডেন্টাল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মাহফুজা জাকিয়া সিমকি।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ডা. মাহফুজা ছিলেন সিটি ডেন্টাল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬ বছর।

ডা. মাহফুজার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল। তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক