করোনায় বিএসএমএমইউতে লক্ষাধিক মানুষকে বিভিন্ন সেবা
মেডিভয়েস রিপোর্ট: দেশের সর্বোচ্চ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। করোনাকালে মহামারী মোকাবেলায়ও সেই ধারা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।
করোনাকালে বিএসএমএমইউ মোট ১ লাখ ৮৪ হাজার ৩২ জনের করোনা সনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন করেছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থাপিত ফিভার ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৫৬ জন রোগীকে।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমিটরিতে গত ১ সেপ্টেম্বর পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মসহ মোট ১ লাখ ৫ হাজার ৪২ জন প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ৮২৬ জন, ফাইজারের ৮ হাজার ৩৪৯ জন এবং মডার্নার ১২ হাজার ৯৭০ জনসহ মোট ৭০ হাজার ১৪৫ জন।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের করোনা সেন্টারে এখন পর্যন্ত ১২ হাজার ৮৯৯ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৬ হাজার ৬৫৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৫৫৯ জন। এছাড়া বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৩৮ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন।
বিজ্ঞপ্তিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালের তথ্য তুলে ধরে বলা হয়, ফিল্ড হাসপাতালটিতে এ পর্যন্ত ৫৩০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন এবং ভর্তি হয়েছেন ২৬৫ জন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৭০ জন। চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫৬ জন রোগী।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪