ভারতে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু, আক্রান্ত ৩৫ হাজার ১৭৮
মেডিভয়েস রিপোর্ট: করোনার ডেলটা ধরনের সংক্রমণে বিপর্যস্ত ভারতে আবারও দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন, মৃত্যু হয়েছে ৪৪০ জনের। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
গত মঙ্গলবার (১৭ আগস্ট) করোনায় আক্রান্ত হয়েছিল ২৫ হাজার ১৬৬ জন, যা ছিল ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। কিন্তু এর একদিন পরই সংক্রমণ ১০ হাজারের মতো বাড়ল।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন কোটি ২২ লাখ ৮৪ হাজার, আর মৃত্যু হয়েছে চার লাখ ৩২ হাজার ৫১৯ জন।
গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৯৪ হাজার ৭৮৪ জনের।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
যেসব উদ্যোগ সম্মেলনে তুলে ধরা হবে
জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
যেসব উদ্যোগ সম্মেলনে তুলে ধরা হবে
জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
ওএসডির আদেশ বাতিল
সলিমুল্লাহ মেডিকেলের উপপরিচালক পদে পুনর্বহাল ডা. শাহরিয়া শায়লা