চলতি মাসে আরও এক কোটি ডোজ করোনার টিকা আসবে
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি মাসে চীন থেকে সিনোফার্মের আরও এক কোটি ডোজ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজনে ‘প্রোগ্রাম অন এক্সিস্টিং ডেঙ্গু অ্যান্ড কোভিড-১৯ ইনফেকশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বয়স্কদের আগে ভ্যাকসিনের ব্যবস্থা করছি। আস্তে আস্তে সবাইকেই ভ্যাকসিন দেওয়া হবে চলমান প্রক্রিয়ায়। আমাদের টিকার সংকট থাকবে না।’
তিনি আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণ না করতে পারলে সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, কর্মহীন লোকের সংখ্যা বেড়ে যাবে। এ কারণে আমাদের করোনা নিয়ন্ত্রণ করা খুব জরুরি।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা মাঝে মাঝে অনেক সমালোচনার মুখে পড়ি। সমালোচকরা অসুস্থ হলে কোথায় চিকিৎসা নিতে আসেন? যে ডাক্তার ও চিকিৎসা দেয় তাদেরই আপনারা সমালোচনা করেন!’
‘সংক্রমণ কিছুটা কমেছে। মৃত্যু একটু বেশি আছে। মৃত্যু কমাতে হবে। এই সংক্রমণ আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাস-ট্রেন গণপরিবহণে গাদাগাদি করে চললে হবে না,’ যোগ করেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘পৌনে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। কোটি কোটি লোক নিবন্ধন করেছে। আমরা সবাইকে একবারে টিকা দিতে পারব না। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে টিকা দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘করোনার সময় বিরোধী দলের কাউকেই মানুষের পাশে দেখিনি; শুধু টেলিভিশনে বসে সমালোচনা করতে দেখেছি। সমালোচনা করা অনেক সহজ; কাজ করা অনেক কঠিন। আজ স্বাস্থ্য বিভাগ, ডাক্তার, নার্সেরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুধু করোনা চিকিৎসায় নয়, অন্য রোগীর চিকিৎসাও দিচ্ছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ বিল্লাল। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আলী নুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব ডা. এম আবদুল আজিজ।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২