হাসপাতালে বেড বাড়ানোর আর সুযোগ নেই: স্বাস্থ্য ডিজি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের ভয়বহতা সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশের স্বাস্থ্যবিভাগ। সমস্যা সমাধানে বাড়ানো হয়েছে হাসপাতালগুলোর শয্যা। এ সময়ে হাসপাতালগুলোর শয্যা আর বাড়ানো সম্ভব হবে না বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. এবিএম খুরশীদ আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ যাতে আর না বাড়ে সে জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলবে হবে। করোনা সংক্রমণ বেড়ে গেলে সামাল দেওয়া যাবেনা।
স্বাস্থ্যের ডিজি আরও বলেন, ডিএনসিসিতে আমরা এক হাজার শয্যার কোভিড ডেডিকেটেড হাসাপাতাল তৈরি করেছি। অতি সম্প্রতি সময়ে বঙ্গমাতা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। প্রতিটি জিনিসেরই একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদেরও রয়েছে। এর বাইরে গিয়ে আর হাসাপাতালে শয্যা বাড়ানো সম্ভব হবে না।
ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্যের ডিজি বলেন, ডেঙ্গু হলে স্বাস্থ্য বিভাগ সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। তবে ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে সে জন্য সিটি কর্পোরেশনকে কাজ করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের অবহেলা ও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়াচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ না করা গেলে চিকিৎসা ব্যবস্থাপনার ওপর চাপ আরও বাড়বে বলেও আশঙ্কা তাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ বিল্লাল। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহসহ স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।
-
০২ জুন, ২০২১
-
২৬ এপ্রিল, ২০২১
-
১৬ জানুয়ারী, ২০২১
-
০২ জানুয়ারী, ২০২১
-
৩০ ডিসেম্বর, ২০২০
-
২৭ ডিসেম্বর, ২০২০
-
২৬ ডিসেম্বর, ২০২০
-
০২ জুলাই, ২০২০
-
০৮ জুন, ২০২০