৩০ ডিসেম্বর, ২০২০ ১০:৫০ এএম

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন শনাক্ত

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন শনাক্ত
ছবি: সংগৃহীত

মেডিভযেস ডেস্ক: সম্প্রতি করোনভাইরাসের নতুন ধরন নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও করোনভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে একজন ব্যক্তির শরীরে করোনার নতুন ধরনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর ) যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন ধরনের এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়া ২০ বছর বয়সী ব্যক্তির সাম্প্রতিক কোন ভ্রমণের ইতিহাস নেই। এখন তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনার নতুন ধরন প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। যা ইতোমধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, হংকং, ফ্রান্স, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপানসহ বিশ্বের অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। 

যুক্তরাষ্ট্রে এমন সময় নতুন ধরনের করোনা শনাক্তের ঘটনা ঘটলো যখন করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন, আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। সেই সঙ্গে এরকম আরও রোগী আছে কিনা, সেটাও খুঁজে দেখছেন তারা। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনাভাইরাসের নতুন ধরন আগের ধরনের চেয়ে দ্রুত ও বেশি ছড়ায়। করোনাভাইরাসের নতুন ধরন আগের চেয়ে ৭০ শতাংশ বেশি ছড়ানোর ক্ষমতা রাখে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ২৭৫ জন এবং তিন লাখ ৩৮ হাজার ৫৬১ জন মারা গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও