২৬ ডিসেম্বর, ২০২০ ১০:৩০ এএম

এবার ফ্রান্সেও করোনার নতুন ধরন শনাক্ত

এবার ফ্রান্সেও করোনার নতুন ধরন শনাক্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনভাইরাসের নতুন ধরন ফ্রান্সেও পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নতুন ধরনের এ করোনাভাইরাস লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের আশপাশের এলাকাগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে।

ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে ব্যক্তির শরীরে নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে তিনি গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে এসেছেন।

ভাইরাসটির কারণে জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক ও কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ এ পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬০ লাখ চার হাজার ৫৯৫ জন এবং ৬২ হাজার ৫৪৮ মারা গেছেন। আর তাদের মধ্যে ১৯ লাখ পাঁচ হাজার ৩৬৫ জন মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও