১২ অগাস্ট, ২০২১ ০১:৪৭ পিএম

পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ

পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হলে আবারও দেশজুড়ে লকডাউন আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আক্রান্ত বাড়তে থাকলে এবং মানুষ না মানলে আবার লকডাউন দেয়া হবে। এর বিকল্প কিছু নেই।’

ফরহাদ হোসেন বলেন, ‘বিষয়টা সবাইকে উপলদ্ধি করতে হবে। অর্থনৈতিক বিপর্যয় পুরো বিশ্বেই। আর লকডাউন একমাত্র কোনো সমাধান নয়। একটানা ২৯ দিন, তারপর আরও কিছুদিন ছিল। সরকার চায় সবার সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।’

গত ৩ আগস্টের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু ধাপে ধাপে চালু করা হবে বলে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘একটানা নিষেধাজ্ঞা থাকায় মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। যদিও করোনা পরিস্থিতি অনুকূলে নয়। নতুন প্রজ্ঞাপনে পর্যটন কেন্দ্র চালুর কথা বলা হয়েছে। সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মানুষের ব্যবস্থা করা যাবে। আর ১৯ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে সব গণপরিবহন চালু হবে। মূলত জোর দেওয়া হচ্ছে স্বাস্থবিধি মেনে চলার ওপর। এক্ষেত্রে আইনের প্রয়োগটাও কঠোর হবে।’

হোটেলগুলোতে নির্দেশনা মানাতে মোবাইল কোর্ট থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে সরকার চায় সবাই নিজেই পরিস্থিতি মোকাবিলায় নির্দেশনা মেনে চলবেন।’

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়েও আলোচনা চলছে বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘বিভিন্ন বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। আশা করছি, সবাই সচেতন হবেন, তাহলেই পরিস্থিতির উন্নতি হবে। শনাক্ত পাঁচ শতাংশের নিচে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক