১০ অগাস্ট, ২০২১ ০৯:৫৩ পিএম

দেশে এলো সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা

দেশে এলো সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টিকা বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান।

তিনি বলেন, ১৭ লাখ ডোজ টিকা চীন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম টিকা রিসিভ করতে ইতোমধ্যে বিমানবন্দরের ভেতরে অবস্থান করছে।

এর আগে, বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় ফ্লাইটটি ১৭ লাখ টিকা নিয়ে রওয়ানা দেয়। চীন থেকে প্রথম দফায় গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা আসে। গত ৩০ জুলাই আরও ৩০ লাখ টিকা এসেছে। তবে, এই প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় টিকা এলো চীন থেকে।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক