দূর্গম পাহাড়ে টিকা পৌঁছে দিলেন ইউএনও
মেডিভয়েস রিপোর্ট: গণটিকাদান কর্মসূচির আওতায় সরকারের ঘোষণা ছিল দেশের প্রত্যেকটি ইউনিয়নেই টিকা পৌঁছে যাবে। সেই ধারাবাহিকতায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দূর্গম পাহাড়ি এলাকা বড়থলি ইউনিয়নেও হেলিকপ্টারে টিকা পৌঁছে দিয়েছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০টায় বিমান বাহিনীর হেলিকপ্টারে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে টিকা নিয়ে বড়থলি ইউনিয়নের উদ্দেশে রওনা দেন ইউএনও মো. মিজানুর রহমান। টিকাদান কার্যক্রম পরিচালনা করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার নেতৃত্বে তিনজন স্বাস্থ্যকর্মীও তার সঙ্গে যান।
গণটিকাদান কর্মসূচি গত ৭ আগস্ট থেকে শুরু হলেও দূর্গম এলাকা হওয়ায় টিকা পৌঁছাতে পারেনি সেখানে। নিরাপত্তার কথা ভেবে কেউ ই যেতে চাননা ওই ইউনিয়নে। সরকারী সুযোগ সুবিদা পৌঁছাতে ও এই এলাকায় কষ্টকর হয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন,‘আমরা দুর্গম বড়থলি ইউনিয়নে ৬০০ জনকে টিকা দিতে পারবো। এছাড়াও চিকিৎসাসেবা এবং ইপিআই কার্যক্রম পরিচালনা করার জন্য বিলাইছড়ি স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও নিয়ে যাওয়া হচ্ছে।’
ইউএনও মো. মিজানুর রহমান বলেন, ‘এর আগেও একাধিকবার উদ্যোগ নিয়েও দুর্গম এবং নিরাপত্তাসহ বিভিন্ন কারণে যাওয়া হয়ে উঠেনি। রাঙ্গামাটি জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে গণটিকাদান কার্যক্রম সফল করতে প্রথমবারের মতো এ ইউনিয়নে যাওয়া সম্ভব হচ্ছে।’
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২