১০ অগাস্ট, ২০২১ ০১:২৫ পিএম
ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু কাল
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে ভারতীয় ভিসা সেন্টার গুলো কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তবে ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ করবেনা ভিসা সেন্টারগুলো।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) ভারতীয় পররাষ্ট্রমন্ত্রনালয়ের বরাত দিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এ বিষয়ে জানানো হয়।
ফেসবুক পেইজ থেকে বলা হয়,‘বাংলাদেশ লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহার করার প্রেক্ষিতে আমাদের ভারতীয় ভিসা কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবার চালু হবে। অনুমতি ছাড়াই ১১ আগস্ট থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রেগুলোতে ভিসার জন্য আবেদন করা যাবে’।
এর আগে বাংলাদেশ সরকারের দেওয়া লকডাউনের কারণে ভারতীয় ভিসা কেন্দ্র গুলো ১ জুলাই থেকে বন্ধ ছিল।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা
স্ট্রোক ও স্নায়বিক রোগীদের স্বনির্ভর জীবন নিশ্চিত করতে সমন্বিত পুনর্বাসনসেবার তাগিদ
বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা
স্ট্রোক ও স্নায়বিক রোগীদের স্বনির্ভর জীবন নিশ্চিত করতে সমন্বিত পুনর্বাসনসেবার তাগিদ
ডিএমসি লিভার ফেস্টে বিশেষজ্ঞরা
লিভারে আক্রান্ত পাঁচ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম
এই বিভাগের সর্বাধিক পঠিত