ডেঙ্গু বিস্তার রোধে পুরস্কার ঘোষণা মেয়র আতিকের
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে মোবাইল অ্যাপস ‘সবার ঢাকাতে’ বিস্তারিতসহ ছবি শেয়ার করলে পুরস্কার দিবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সিটি মেয়র আতিকুল ইসলাম এ ঘোষণা দিয়েছেন।
রোববার (৮ আগস্ট) রাজধানীর বেরাইদ এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে এই পুরস্কার ঘোষণা করেন তিনি।
মেয়র আতিকুল ইসলাম বলেন, নিজ এলাকার ওয়ার্ড কাউন্সিলর দপ্তরে অব্যবহৃত কমোড, গাড়ির টায়ার জমা দিলে প্রতিটির জন্য ৫০ টাকা করে দেওয়া হবে। এছাড়া ডাবের খোসা, চিপসের প্যাকেট, রঙের কৌটা জমা দিলে পাঁচ টাকা করে দেওয়া হবে। তিনি সবাইকে নিজেদের বসতবাড়িতে কোন পাত্র কিংবা আবদ্ধ স্থানে তিন দিনের বেশি যাতে পানি জমা না থাকে সে দিকে খেয়াল রাখতে বলেন।
এ সময় তিনি মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরিধান, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এছাড়াও তিনি সুস্থ পরিবেশ বজায় রাখতে সবাইকে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পুরস্কার’ স্লোগান বাস্তবায়নে অংশগ্রহণ করতে বলেন।
নগরবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে সাজানো ট্রাকে করে ডিএনসিসির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। এসময় তার সাথে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান ও স্থানীয় কাউন্সিলরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
-
১৪ ঘন্টা আগে
-
০৮ সেপ্টেম্বর, ২০২৬
-
০৬ সেপ্টেম্বর, ২০২৬
-
০৪ সেপ্টেম্বর, ২০২৬
-
০৩ সেপ্টেম্বর, ২০২৬
-
২৯ অগাস্ট, ২০২৬
-
২০ অগাস্ট, ২০২৬
-
১২ অগাস্ট, ২০২৬