০৯ অগাস্ট, ২০২১ ১১:৪৫ এএম

চাকরিপ্রার্থীদের বয়স শিথিলের প্রস্তাব

চাকরিপ্রার্থীদের বয়স শিথিলের প্রস্তাব
ছবি: সংগ্রহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে চাকরির কার্যক্রম স্থগিত থাকার কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। চাকরিতে প্রবেশে নির্ধারিত বয়স পেরিয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের ২১ মাসের ছাড় দেওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এটি অনুমোদন পেলে ক্ষতিগ্রস্ত এসব চাকরিপ্রত্যাশী আরও প্রায় দুই বছর চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন। 

প্রস্তাবে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগে যত বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেখানে তাদের আবেদনের সুযোগ থাকবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই প্রস্তাব অনুমোদন দিলে বয়স শিথিলের জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গণমাধ্যমকে বলেন, করোনা মহামারির কারণে গত বছরের ২৬ মার্চ থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। এর মধ্যে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যায়নি। তাই গত বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ ছিল, তারা আগামী ডিসেম্বর পর্যন্ত যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে আবেদন করতে পারবেন।

আমরা আগামী দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। তিনি এই প্রস্তাবে অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক